শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :-
কুড়িগ্রামে ৭২ অবৈ-ধ ই-টভাটার কালো ধোঁ-য়া: বি-পর্যয়ের মুখে কৃষি ও জনস্বাস্থ্য কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের কথিত স-ন্ত্রাস ও নৈ-রাজ্যের প্রতি-বাদে কেশবপুরের পাজিয়া বাজারে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ভাযাত্রা নওগাঁর ধামইরহাটে প্রা-ণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, ২০০ শিক্ষার্থী পেল দুধ ও ডিম সুবিধাবাদী শীর্ষ চাঁ-দাবাজ ও দ-খলবাজ অ-পরাধী কারা? ফুটপাত ও যা-নবাহনে কোটি টাকা চাঁ-দাবাজি! দেশে আবারও কিশোর গ্য-াং মা-দক স-ন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জি-ম্মি রাজশাহীতে সাবেক মেয়রসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রে-ফতার হরিপুরে রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে মহেশপুরে শহীদ রফিকুল ইসলাম সবের ২৮তম শা-হাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মর-ণসভা ও প্র-তিবাদ সমাবেশ অনুষ্ঠিত

খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২৮৬ Time View

হেলাল শেখঃ গরিবে নেওয়াজ হযরত খাজা মইনুদ্দিন চিশতি (র.)-এর সিলসিলার নায়েবে আমির শেখ শাহ সুফি মিজানুর রহমান চিশতি দরবার শরীফে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ ২০২৬) এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয়, আশুলিয়া সাংবাদিক ক্লাবের সভাপতি শামীম আহমেদ এবং বাংলা টিভির সাংবাদিক আলমগীর হোসেন নিরব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ ফরিদ আহমেদ চিশতি।
এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আলহাজ্ব কালাম মাদবর, বিভিন্ন গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বিয়ান।
ইফতার মাহফিলের আয়োজন করেন ফরিদ আহমেদ চিশতি। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদিকুল ইসলাম সাদিক। পবিত্র রমজানের এই মিলনমেলায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin