বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

মুন্সীগঞ্জে অ-বৈধ কারখানা সি-লগালা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৫৬ Time View

লিটন মাহমুদ: মুন্সীগঞ্জে অবৈধ ৩৬০ কেজি কারেন্ট জাল জব্দ ও কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানাসহ কারখানা সিলগালা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে পঞ্চসার ও রিকাবীবাজর এলাকায় সদর উপজেলা প্রশাসন এবং মৎস্য অফিস যৌথ এ অভিযান চালায়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিবের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পরিবহনকালে ৩০০ কেজি অবৈধ কারেন্ট জাল এবং পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকা কারখানা থেকে ৬০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক মো. মনির মুন্সীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং কারখানাটি সিলগালা করে দেন। 

মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেম জানান, জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। কারখানার মালিককে অর্থদণ্ডসহ কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে। 

জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান জানান, জাটকা নিধন প্রতিরোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin