শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :-
এসআরবি’র যৌথ অ-ভিযানে উল্লাপাড়ার অ-পহরণ মামলার প্রধান আ-সামি গ্রেফতার ও ভি-কটিম উদ্ধার আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় এক্সেভেটর নি/স্ক্রীয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩১৩ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার মংগলপাড়া এলাকায় অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটা প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।জানা গেছে, মঙ্গলবার(১০মার্চ) দিবাগত রাতে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ অভিযান পরিচালনা করেন। কিন্ত্ত অত্যন্ত দুর্গম এলাকা হওয়ায় দুর্বৃত্তরা অভিযানের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
এ সময় উচ্চ আদালতের আদেশ অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির উপরিভাগের উর্বরা মাটি(টপসয়েল) কাটার সঙ্গে যুক্ত একটি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করে দেয়া হয় এবং ফসলি জমির টপসয়েল কাটা বন্ধ করে দেয়া হয়। অনুমতি ব্যতীত শ্রেণী পরিবর্তন করার অপরাধে জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন, ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি টপসয়েল কাটার সঙ্গে যুক্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin