বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :-
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

বরগুনার তালতলীতে ফিসনেট প্রকল্প উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫৮ Time View

মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে ফিসনেট প্রকল্পের উদ্যোগে উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে ।
১১ মার্চ ২০২৬ রোজ বুধবার সকাল ১০ ঘটিকার তালতলী উপজেলা মডেল মসজিদ এর হল রুমে ”সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ” (সিএনআরএস) এর উদ্যোগে তালতলী উপজেলার বোগীরদোনা খাল ব্যবস্থাপনা জন্য কমিউনিটি লেড মেরিন প্রেটেকটেড এরিয়া বাস্তবায়নের লক্ষে বিভিন্ন পেশার অংশীজনদের (মৎস্যজীবী, সম্প্রদায়ভিত্তিক সংগঠন/সিবিও, বেসরকারি সংস্থা/এনজিও, স্থানীয় গণ্যমান্য, সাংবাদিক, শিক্ষক, যুবক প্রতিনিধি) সমন্বয়ে বগীরদোনা খাল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি (BPC-OCEMS) গঠনের জন্য এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত কমিটি গঠন সভায় সভাপতিত্ব করেন, বন বিভাগের সখিনা বিট কর্মকর্তা বিট অফিসার জনাব জুমেল খান।
এই কমিউনিটি-লেড মেরিন প্রটেক্টেড এরিয়া ব্যবস্থাপনার লক্ষ্যে বগীরদোনা খাল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি (BPC-OCEMS) গঠনের মাধ্যমে তালতলী উপজেলার বগীরদোনা খালটির জীববৈচিত্র্য সংরক্ষণ এর লক্ষে এই কমিটি গঠন করা হয়। এর ফলে মৎস্যজীবীদের অধিকারও জলজ সম্পদের প্রবেশাধিকার সুরক্ষা, স্থানীয় বাস্তবতা ও চাহিদার ভিত্তিতে মৎস্যজীবী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়ন, সামাজিক ন্যায্যতা নিশ্চিতকরণ এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় কার্যকর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করবে।
উক্ত জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি (BPC-OCEMS) গঠন সভায় গঠনতন্ত্রের বিভিন্ন ধারা উপধারা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মোঃ আরাফাত রহমান প্রজেক্ট অফিসার মেরিন প্রটেকশন। সভায় সাধারণ পরিষদের ২১ জন সদস্যের সম্মতিতে ১৯ সদস্য বিশিষ্ট একটি কার্যনিবাহী পরিষদ গঠন করা হয়। সভায় সকলের সম্মতিতে আবু সিদ্দিক কে সভাপতি ও মোঃ আবুল বাসার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন
বিট অফিসার জুমেল খান বলেন, এই বগীরদোনা খাল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি (BPC-OCEMS) গঠনের এর ফলে স্থানীয় জেলেদের আর্থসামাজিক উন্নয়ন এর পাশাপাশি টেকসই জীবিকা, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদে প্রবেশাধিকার, মালিকানা প্রতিষ্ঠা, খাসজমি ও জলাশয় ব্যবস্থাপনা এবং বিভিন্ন সেবা ও ন্যায্য অধিকার প্রাপ্তিতে বিশেষ অবদান রাখবে ।
সভায় নবর্নিবাচিত সভাপতি আবু সিদ্দিক বলেন, সিএনআরএস এর এই উদ্দ্যোগ তালতলী উপজেলার বগীরেদোনা খাল এর সংস্কার ও সংরক্ষন এর পাশাপাশি মৎস্যজীবীদের উন্নয়নে ভুমিকা রাখবে। আমরা সকলে একত্রিত হয়ে আমাদের উপর অর্পিত দ্বায়িত্ব আমরা যথাযথ ভাবে পালন করার চেষ্ঠা করবো,
আজকের তালতলী উপজেলার বগীরদোনা খাল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি (BPC-OCEMS) এর কমিটি এর গঠন সভার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিবিডিপি এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ রিয়াজুল ইসলাম। সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর তালতলী উপজেলার উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক, সিএনআরএস ফিসনেট প্রকল্প তালতলী উপজেলা সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মেহেদী হাসান, মোঃ আশরাফ হোসেন, ফিল্ড ফ্যাসিলিটের এমেন।
বাস্তবায়িত ফিসনেট প্রকল্পের আর্থিক সহযোগিতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোটিয়াম লিড সংস্থা উত্তরণ।

মংচিন থান
বরগুনা প্রতিনিধি ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin