সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

সুজানগরে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১১৬ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দিনব্যাপী সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা জামায়াতে ইসলামী শাখা । সুজানগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক কে.এম হেসাব উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই আযমের সঞ্চালনায় দিনব্যাপি বিভিন্ন সেশনে বিষয় ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী এস এম সোহেল, পাবনা জেলা শাখার তালিমুল কুরআন সেক্রেটারী গোলাম রব্বানী খান জোবায়ের ও শ্রমিক কলা্যাণ ফেডারেশনের পাবনা জেলা শাখার সহকারী সেক্রেটারী আসাদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে সুজানগর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মোস্তাফিজুর রহমান মোস্তাক, সুজানগর পৌর জামায়াতে ইসলামীর আমীর রফিকুল ইসলাম,উপজেলা শিল্প ও বাণিজ্য বিভাগের ওয়ালিউল্লাহ বিশ্বাস, উপজেলা বায়তুল মাল সেক্রেটারী অধ্যাপক রাফি আহমদ ফুল, যুব বিভাগের আব্দুল মাজেদ মাস্টার ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের মির্জা শহিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন ।অনুষ্ঠানে জামায়াত কর্মীদেরকে মানবতার সেবা, দেশ পরিচালনার যোগ্যতা অর্জন ও মহান আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জামায়াত নেতৃবৃন্দ জানান, বিগত আওয়ামী সরকারের সময়ে কর্মীদের নিয়ে বড় কোনো প্রোগ্রাম করা যেতোনা। এখন অনুকূল পরিবেশ তৈরি হওয়ার কারণে দীর্ঘ অনেক বছর পর কর্মীদের নৈতিক মানোন্নয়নের জন্য এই শিক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। পরে এদিন সুজানগর পৌর শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সুজানগর পাবনা প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin