বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

ঝিনাইদহে অ/সচ্ছল ও দরিদ্র মানুষের মাঝে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৬৬ Time View

ঝিনাইদহ প্রতিনিধি।।
‎অসচ্ছল ও দরিদ্র মানুষের মাঝে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু করেছে জেলা প্রাণিসম্পদ দপ্তর। বিক্রয় কার্যক্রম আগামী ২৬ রমজান পর্যন্ত চলবে। জেলার দরিদ্র জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে এ আয়োজন করেছে। মঙ্গলবার বেলা ১১টায় ঝিনাইদহ শহরের আরাপপুরে জেলা পশু হাসপাতাল প্রাঙ্গণে এ বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.এএসএম আতিকুজ্জামান, সহকারী পাবলিক প্রসিকিউটর আলাউদ্দিন আজাদ, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজাউল করিম প্রমুখ। আয়োজকরা জানান, আগামী ২৬ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে এ বিক্রয় কার্যক্রম চলবে। প্রতিদিন ১৫০ থেকে ২শ’ জনের মাঝে সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রি করা হবে। বিক্রয় কেন্দ্রে প্রতি পিস ডিম ৮টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা, প্রতি কেজি মুরগী (ব্রয়লার) ২৪৫ টাকা ও গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দরে বিক্রয় করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, এ উদ্যোগের ফলে রমজানে দরিদ্র মানুষের আমিষের চাহিদা পূরণ হবে। নতুন সরকার গণমানুষের জীবনমান উন্নয়নে নানা পরিকল্পনা হাতে নিয়েছে। তিনি বলেন, সরকারের পাশাপাশি প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীকে গবাদিপশু পালনে আরও উদ্যোগী হতে হবে। এতে পরিবারের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখা যাবে।

আতিকুর রহমান
ঝিনাইদহ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin