বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

বরগুনার তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের ম/তবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৯৩ Time View

মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে ১০ মার্চ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার উপজেলার হল রুমে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর আয়োজনে , তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো:জাহিদুল ইসলাম সভাপতিত্বে সরকারি দপ্তর ও সুশীল সমাজের প্রতিনিধি ও মৎস্যজীবী এর সাথে তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সামাজিক নিরাপত্তা, সমবায় সমিতি গঠন,পরিবেশ বান্ধব জাল বিতরণ, মৎস্যজীবী ট্রলারে জীবনরক্ষাকারী সরাঞ্জাম ও ওয়েষ্টবিন বিতরণ । সুশীল সমাজের প্রতিনিধিদেরকে অবহিত করেন এবং সকল আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আইন প্রয়োগে সহায়তা করার জন্য আহবান জানানো হয়। উক্ত বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের মতবিনিময় সভায় তালতলী উপজেলা নির্বাহী অফিসার বলেন যে, প্রকৃত মৎস্যজীবী এর সমন্বয় জলমহল ইজারা প্রদান করা হবে এবং প্রকৃত জেলে তালিকা আপডেট করে ব্যান্ড পিরিয়ড এর সময় দারিদ্র জেলে পরিবার গুলোকে সহায়তা প্রদান এর ব্যবস্থা করার জন্য সভায় আলোচনা হয়। উক্ত মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, তালতলী প্রেস ক্লাবের সদস্যবৃন্দ সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ ও সংশ্লিষ্ট সাংবাদিক প্রতিনিধি, ভূমি কমিটির প্রতিনিধি, পানি কমিটির প্রতিনিধি, নেটওয়ার্ক কমিটির প্রতিনিধি।
বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর তালতলী উপজেলার উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক, সভায় আরো উপস্থিত ছিলেন, ফিসনেট প্রকল্প এর তালতলী উপজেলা এর সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মেহেদী হাসান, মোঃ আশরাফ হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর মিসেস এমেন রাখাইন সহ মৎস্যজীবী নেতৃবৃন্দ।
বাস্তবায়িত ফিসনেট প্রকল্পের আর্থিক সহযোগিতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোটিয়াম লিড সংস্থা উত্তরণ।
##

মংচিন থান
বরগুনা প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin