বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

তানোরে তুলার গুদামে ভয়াবহ আ-গুন

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৯৩ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে ধানের চাতালে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার (৯মার্চ) তানোর পৌর এলাকার চাঁদপুর মহল্লার আব্দুল গনি মিয়ার গুদামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী ও স্থানীয়দের ঘন্টাব্যাপি প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই তুলার গুদাম পুড়ে ছাঁই হয়ে যায়। তবে কেনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদশীরা জানান, সোমবার সকাল থেকে তুলার গুদামে ফ্যান চালিয়ে কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় চলন্ত অবস্থায় ফ্যান খুলে আগুনের সূত্রপাত্র হয়ে। এসময় শ্রমিক আগুন নেভাতে তুলায় লাঠির আঘাত করে। ফলে আগুনের লেলিহান শিখা দাও দাও করে জলে উঠে। মূহুর্তের মধ্যে পুরো গুদাম পুড়ে ছাই।
সরেজমিনে দেখা যায়, তানোর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত চাঁদপুর মোড়ের উত্তরে আব্দুল গনি মিয়ার চাতাল। ওই চাতালের কিছু অংশ ভাড়া নিয়ে টিন দিয়ে ঘিরে তুলার গুদাম করেছেন আলমগীর হোসেন। তার বাড়ি মাদারীপর জেলায়। চাতালের দক্ষিণ দিকে আমশো মুন্নাপাড়া যাওয়ার রাস্তা। আর উত্তরে বাঁশঝাড় ও স্যানিটেশন কারখানা। আলমগীর জানান, তার তুলার গুদামে আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তানোর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, তুলার গুদামের মেশিন বা ফ্যানের নাট বল্টু ছিটকে আগুনের সুত্রপাত হতে পারে। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেটি তুলার গুদাম ছিল। গুদামের ভিতর থেকেই আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin