শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Title :
তানোরে মে দিবস উপলক্ষে আলোচনা সভা তারাগঞ্জে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে শিকলব-ন্দী জীবন থেকে মু/ক্তি পেলেন কিশোরী মে দিবসে শ্রমিকের অধি/কার, দা/বী নিয়ে আলোচনা হলেও তাদের ভাগ্যের পরি/বর্তন হয়নি ঝিনাইদহে হবু জামাইয়ের হাত ধরে ৩ সন্তানের জননী উ/ধাও: এলাকায় চা/ঞ্চল্য আশুলিয়ার জামগড়া এলাকার পুলিশের অ-ভিযানে কিশোর গ্যাং মা-দক স-ন্ত্রাসী ৭জন গ্রে-ফতার আশুলিয়ায় লাল-সবুজ পতাকা হাতে “দুনিয়ার মজদুর এক হও” স্লোগানে মহান মে দিবস পা-লিত কালীগঞ্জে মহান মে দিবস পা-লিত মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন চারঘাট শাখার উদ্যোগে র‍্যালী ও সমা/বেশ আওয়ামী লীগের নি/ষেধাজ্ঞা প্রত্যা/হারের দাবিতে বিক্ষো/ভ ময়মনসিংহে তা/মাক নি/য়ন্ত্রণ আইন বাস্তবায়নে সদর উপজেলা প্রশাসনের অ/ভিযান

চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমান অ-ভিযান

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬১ Time View

আলিফ হোসেন,তানোরঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের (ইউপি) ৬, ৭ ও ৮ নম্বর স্পার বাঁধ এলাকার পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা গেছে,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)
গত রোববার (৮মার্চ) দিবাগত রাতে ভ্রম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।কিন্ত্ত
অভিযানের খবর পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। তবে মাটি পরিবহণরত অবস্থায় ইসলামপুর ইউনিয়নের (ইউপি) ভবানীপুর এলাকায় বিএমএইচ ব্রিকসের (হিরো ইটভাটা) সামনে থেকে একটি মাটিভর্তি ট্রাক্টরসহ সাকিব রানা (১৯) নামে একজনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ৮ নম্বর স্পার বাধ এলাকায় পদ্মানদী হতে মাটি উত্তোলন করে বিএমএইচ ব্রিকসে (হিরো ইটভাটা) পরিবহন করছিলেন বলে জানান। বিষয়টি ইটভাটার ম্যানেজার আলহাজ্ব এনামুল হক (৬১) স্বীকার করেন। তাদের উভয়ের স্বীকারোক্তির ভিত্তিতে সাকিব রানাকে (১৯) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড সর্বমোট ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়াও, আলহাজ্ব এনামুল হককে (৬১) ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এদিকে উপজেলা প্রশাসনের এই অভিযানকে এলাকাবাসি সাধুবাদ জানিয়েছেন এবং আগামি দিনেও এমন অভিযান চলমান রাখার দাবি করেছেন।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin