
মহিউদ্দীন চৌধুরী।।
আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া পরিচালিত আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ–এর ৬৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
আজ ৯ মার্চ,সোমবার বাদ আছর জামিয়া ইসলামিয়া পটিয়ার মেহমানখানায় আয়োজিত এক অনুষ্ঠানে এ ফলাফল ঘোষণা করা হয়।
জামিয়ার সিনিয়র শিক্ষক ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা জাফর সাদিক–এর সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমানের মহাসচিব ও আল-জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি একরাম হোসাইন ওয়াদুদী হাফিজাহুল্লাহ ।
সভাপতির অনুমতিক্রমে সঞ্চালক মহোদয় বিভিন্ন শ্রেণী ও বিভাগের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত প্রথম তিনজন শিক্ষার্থীর নাম ঘোষণা করেন।
সভাপতি মহোদয় অনুষ্ঠানে আগত সকল প্রতিনিধি ও অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মারকাজি পরীক্ষা আমাদের কওমি শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও যোগ্যতার স্বীকৃতি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামিয়া পটিয়ার মুহাদ্দিস মাওলানা কাজি আখতার হোসাইন আনওয়ারী, সিনিয়র শিক্ষক মাওলানা জাফর সাদেক, জামিয়ার ইফতা বিভাগের জিম্মাদার মুফতী মনজুর ছিদ্দিক, বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থার মহাসচিব মাওলানা নুরুল আবছার, জামিয়ার শিক্ষক মাওলানা মুহসিন আমিন, জামিয়া মাদানিয়া শুলকবহরের পরিচালকের বিশেষ প্রতিনিধি, হুসাইনিয়া রাজঘাটা মাদ্রাসার পরিচালক মাওলানা হাবিবুল ওয়াহেদ, চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদ্রাসা সিনিয়র শিক্ষক মাওলানা জসিম উদ্দিন, দোহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আনিছুর রহমান সহ বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিসহ অন্যান্য আলেম-উলামা।
ফলাফল ঘোষণা শেষে জামিয়া পটিয়ার হিফজ বিভাগের প্রবীণ শিক্ষক হাফেজ মাওলানা নুরুল আবছার–এর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মাগরিবের নামাজের পর সকল পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল অনলাইন ও অফলাইনে প্রকাশ করা হয়।
বি.দ্র.: নিচে দেওয়া QR কোড স্ক্যান করে অথবা ওয়েবসাইটের নাম সার্চ করে শিক্ষার্থীরা নিজ নিজ তারতিব নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে।