রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

দেশকে এগিয়ে নিতে নারীর ক্ষমতায়ন এবং নারী- পুরুষের সমতা প্রতিষ্ঠা করতে হবে- মনিকা পারভীন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮৬ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেছেন-‘দেশকে এগিয়ে নিতে হলে নারীর ক্ষমতায়ন এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা করতে হবে। এজন্য নারীদের আত্মবিশ্বাসী হয়ে শিক্ষিত ও যোগ্য হয়ে উঠতে হবে। একইসঙ্গে তাদের অধিকার আদায়ে সোচ্চার হতে হবে।’ তিনি বলেন, ‘বর্তমান সরকারও নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। তিনি আরও বলেন, ‘দায়িত্ব পেলে নারীরাও যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে তা আজ প্রমাণিত।’ নারীদের এগিয়ে যাওয়ার এ ধারা অব্যাহত থাকলে তাদের কেউ দমিয়ে রাখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার (৮ মার্চ) দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহ নগরীর জিগাতলা ছভাগিয়া এলাকায় তৃণমূল নারী উন্নয়ন সমিতি, তৃণমূল কারুপণ্য, তৃণমূল যুব বৈচিত্র নামক নারী সংগঠনগুলোর যৌথ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন। এসময় তিনি আরো বলেন-আপাতদৃষ্টিতে বিভিন্ন ক্ষেত্রে নারীদের অগ্রগতি পরিলক্ষিত হলেও শতাংশের হারে তা অত্যন্ত কম। তাই নারীর ক্ষমতায়ন আরও দৃশ্যমান করতে হবে এবং নারীকে মর্যাদার দৃষ্টিতে দেখতে হবে।’ তিনি বলেন, ‘নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল স্তরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা এবং সম্পদ ও সম্পত্তিতে নারীর সম-অধিকার নিশ্চিত করা দরকার বলেও মনে করেন তিনি । মনিকা পারভীন আরও বলেন, নারী সমাজ এগিয়ে যাচ্ছে। নারী উদ্যোক্তারা যেন আরো এগিয়ে যেতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য সরকারের প্রতি দাবী জানিয়ে নারীরা যেন তৃণমূল বিভিন্ন কাজে ভূমিকা রাখতে পারে সেজন্য তাদেরকে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

এসময় সদর উপজেলা সমাজসেবা অফিসার মাকসুদা খাতুন ও আইনুন নাহারসহ তৃণমূল নারী উন্নয়ন সমিতি , তৃণমূল কারুপণ্য, তৃণমূল যুব বৈচিত্র সংস্থার নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin