বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :-
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

পুঠিয়ায় মা-দকবিরোধী অ-ভিযানে আটক ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৬৬ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকবিরোধী ভ্রাম্যমান অভিযানে উপজেলার ধোপাপাড়া বাজার থেকে মাদক এক বিক্রেতা ও দুইজন মাদকসেবীকে আটক করা হয়। শনিবার (৭মার্চ) উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এদিন ঘটনা স্থল থেকেই একজন মাদক বিক্রেতা ও দুইজন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে আগামি দিনেও উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।
এদিকে একইদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে, তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ ও সার-কীটনাশকের বাজার মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।এসময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক থাকা, পণ্যের মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় একজন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশকসমূহ জনসম্মুখে ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি)
শিবু দাশ বলেন,পবিত্র রমজান মাসে নিয়মিত বাজার তদারকি, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin