রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

বাগেরহাটে শরণখোলায় মাসুমের অনাকাঙ্খিত মৃ-ত্যুতে জামায়াতের কোন সম্পৃক্ততা নেই –অধ্যক্ষ আব্দুল আলিম এমপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২১৪ Time View

এস. এম. সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলার প্রবাসী আরিফুল ইসলাম মাসুম হত্যাকান্ড কিংবা মৃত্যুর ঘটনাটি নিয়ে একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তার মৃত্যুর দায় জামায়াতের উপর চাপানোর চেষ্টা চালানো হচ্ছে। বুধবার রাত ১০ টায় মোরেলগঞ্জে তার কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সংবাদ সম্মেলনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ -শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম তার অভিব্যক্তি তুলে ধরেন।
তিনি বলেন, পহেলা মার্চ শরনখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনার আরিফুল ইসলাম মাসুম নামের এক প্রবাসী মারা যায়। পারিবারিক কলহের জের ধরে আফজাল নামের একজনের সাথে ঘটনার দিন মাসুমের সাথে দ্বন্ধের সূত্রপাত হয়। আবার কেউ কেউ বলছে তার বোন নিয়ে অনভিপ্রেত কথা কিংবা একটি ভিডিওর ঘটনা নিয়ে আরিফুল প্রতিপক্ষ আফজালের উপর আক্রমণ করে। পরবর্তীতে যে যার মত চলে যায়। বিষয়টি নিয়ে ইউনিয়ন দলীয় নেতৃবৃন্দ নিয়ে শালিস বৈঠকে মাসুম অসুস্থ হয়ে পড়ে।সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে মাসুমের মৃত্যু হয়। মাসুমের মৃত্যুর সাথে জামায়াত ইসলামীর কোন সম্পৃক্ততা নেই। তাছাড়া আফজাল কে আমরা জানিনা। সে জামায়াতের কোন পরিচয় বহন করেনা কিন্তু ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। কে বা কাহারা এসব ঘটনার কলকাঠি নাড়াচ্ছে।জামায়াতের বিরুদ্ধে একটি দলের নেতিবাচক দৃষ্টি ভঙ্গির অংশ হিসেবে তাদের বিরূদ্ধে অফিস পোড়ানোর মামলা দেয়া হয়েছে ।সংবাদ সম্মেলনে সংসদ সদস্য অনাকাঙ্খিত বিষয়গুলো সঠিক তদন্তের মাধ্যম প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin