শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :-
মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‎সুনামগঞ্জে অ-বৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ ৩ জনকে আটক করেছে ছাতক নৌ-পুলিশ ‎

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪৬৫ Time View

‎কেএম শহীদুল সুনামগঞ্জ :
‎সুনামগঞ্জের দোয়ারাবাজারের নুরপুর গ্রামে সুরমা নদীর পাড় কেটে বালু উত্তোলনের সময় অবৈধ ড্রেজার মেশিন ও বালু ভর্তি বাল্কহেডসহ ৩জনকে আটক করে নৌ পুলিশের হাতে তুলে দেয় বিক্ষুদ্ধ গ্রামবাসী। ৩মার্চ মঙ্গলবার দুপুরে নুরপুর গ্রামের সুরমা নদীতে এ ঘটনাটি ঘটে।
‎স্থানীয় ও নৌ-পুলিশ সুত্র জানায়, সুনামগঞ্জ জেলা প্রশাসনের কাগজ দেখিয়ে দোয়ারাবাজার উপজেলা মিনি ষ্টেডিয়াম (২য় পর্যায়)  নির্মান প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান  বিডি পাওয়ার টেকনোট্রেড এর পক্ষে ছাদিকুর রহমান মেসার্স সারা এসোসিয়েটস সুরমা ১৪৪ আ/এ, সুনামগঞ্জ কে ৭ লক্ষ ৪০ হাজার ৯৩৪ ঘনফুট বালু/বালু মিশ্রিত মাটি সরকারী কার্যক্রমে ব্যবহারের শর্ত সাপেক্ষে উত্তোলনের অনুমতি দেয়ার কগজপত্র দেখালেও  নির্ধারিত স্থান থেকে বালু উত্তোলন না করে নুরপুর গ্রামের সুরমা নদীর পাড় কেটে বালু উত্তোলন করায় নদীর আশপাশের পাড়ের বাসিন্দারা  বিক্ষুদ্ধ হয়ে ড্রেজার ও বালু ভর্তি নৌকা পুলিশের হাতে তুলে দেন।
‎
‎এছাড়াও আরও জানা যায় কিছুদিন পূর্বে নুরপুর হরিনাটি সোনাপুরসহ আশপাশের গ্রাম নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষার্থে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জিও ব্যাগ ফেলে নদীর ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছেন সরকার। অথচ অবৈধ ও ভুয়া কাগজ দেখিয়ে বালু উত্তোলনের মাধ্যমে অবৈধভাবে বালি বিভিন্ন জায়গায় বিক্রি করে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা একটি সংঘবদ্ধ চক্র। ড্রেজার চালকদের কাছ থেকে জানা যায়, আমবাড়ী বাজার এলাকার নুর নামের এক ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করাচ্ছেন।
‎
‎এ ব্যাপারে ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, নুরপুর গ্রামের লোকজন একটি ড্রেজার ও বালু ভর্তি নৌকাসহ ৩জনকে আটক করে আমাদের হাতে তুলে দিয়েছেন। বিষয়টি যাচাই বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
‎##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin