বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

মাদকের বি-রুদ্ধে জিরো টলারেন্স: সীমান্তে মধ্যরাতের অভিযানে এমপি হাজী জসিম উদ্দিন জসিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৮৮ Time View

তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযানে সরাসরি অংশ নিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম। রোববার (১ মার্চ) মধ্যরাতে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাদী জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
নির্বাচনের পরপরই মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দেন তিনি। সেই ঘোষণার ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে তিনি নিজেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে সীমান্তপথে মাদক কারবারিদের তৎপরতা বেড়ে যায়। বিশেষ করে মোটরসাইকেলযোগে দ্রুত যাতায়াত করে তারা মাদক পরিবহন করে থাকে—এমন অভিযোগ রয়েছে। এসব তথ্যের ভিত্তিতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালান।
অভিযানকালে ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন মাদক কারবারিরা পালিয়ে যায় বলে জানা গেছে। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে মাদক পাচারের অভিযোগ থাকলেও এভাবে জনপ্রতিনিধির সরাসরি উপস্থিতিতে অভিযান আগে দেখা যায়নি। এতে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাদের মতে, এটি মাদক কারবারিদের জন্য একটি কঠোর বার্তা।
সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম বলেন, “নির্বাচনের সময়ই বলেছি—মাদকের সঙ্গে কোনো আপস নয়। সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে কঠোর নজরদারি থাকবে। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে যা যা প্রয়োজন, আমরা তা করব।”
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া মোটরসাইকেলের মালিকদের শনাক্ত করার কাজ চলছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলেও তারা নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin