শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :-
শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান ভাঙ্গুড়ায় বিশ্বনদী দিবস উপলক্ষে আলোচনা ও র‍্যালী উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬ তম শাহা-দাত বার্ষিকী পালিত টাকা-পয়সা নয়, আপনাদের ভালোবাসা চাই’ চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর মুনসুর আলীর বি-রুদ্ধে অধিগ্রহনের প্রায় সাড়ে ৫ কোটি টাকা উত্তোলনের অ-ভিযোগ  পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কলকাতায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃ-ত্যু দুঃসময়ের বিএনপি নেতা আমিরুল ইউপি নির্বাচনে আলোচনায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নির্মাণ স্থলে পুলিশের নজরদারি ও টহল বাড়ানো হয়েছে- ময়মনসিংহ এসপি কামরুল দুর্বার আ-ন্দোলনের মাধ্যমে সরকারকে জনগণের রায় মানতে বাধ্য করা হবে- মাওলানা এটিএম মাছুম

রোজা মানুষের ভেতরে ধৈর্য ও সহনশীলতা তৈরি করে- এমপি মুজিবুর রহমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২২৯ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ অধ্যাপক মোঃ মুজিবুর রহমান বলেছেন, “পবিত্র রমজান মাস মহান আল্লাহর পক্ষ থেকে মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ নিয়ামত। এটি কেবল ক্ষুধা-তৃষ্ণা সহ্য করার নাম নয়, বরং আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তিগত ও সমাজ জীবনে প্রতিফলিত করতে পারলে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করে একটি কল্যাণময় রাষ্ট্র গঠন সম্ভব।” গত সংসদ নির্বাচনে আপনারা অনেক কষ্ট করে কাজ করেছেন, সকালের নাস্তা, রাত ও দুপুরের খাবার না পেয়েও কাজ করেছেন, অনেকে রোজা রেখেছেন আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করচ্ছি। এজন্য আল্লাহ এ দুনিয়া ও আখিরাতে পুরস্কার দিবেন। আমরা কোনটা চাই? উচ্চস্বরে বলেন, আমরা আখিরাতে চাই।

​সোমবার (২ মার্চ) গোদাগাড়ী পৌরসভার উদ্যোগে আয়োজিত এক বিশাল ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​পৌরসভার ভারপ্রাপ্ত আমীর মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার আমীর অধ্যাপক আব্দুল খালেক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের গোদাগাড়ী পৌরসভার আমির মোঃ আনারুল ইসলাম, আফজি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, জামায়ত নেতা শিক্ষক মুখলেসুর রহমান মুকুলসহ উপজেলা ও পৌরসভা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, “আল্লাহ তাআলা মুমিনদের ওপর রোজা ফরজ করেছেন যেন তারা তাকওয়া বা আল্লাহভীতি অর্জন করতে পারে। রোজা মানুষের ভেতরে ধৈর্য ও সহনশীলতা তৈরি করে, যা একটি আদর্শ সমাজ গঠনে অপরিহার্য।”
​তিনি আরও বলেন, “রমজান মাস আমাদের অসহায় মানুষের কষ্ট উপলব্ধি করতে শেখায়। তাই এই মাসে সামর্থ্যবানদের উচিত বেশি বেশি দান-সদকা ও যাকাত-ফিতরা আদায়ের মাধ্যমে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা।

এছাড়া এটি কুরআন নাজিলের মাস হওয়ায় বেশি বেশি কুরআন তিলাওয়াত ও ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে।”
​অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin