রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

ময়মনসিংহ সদরে উন্নয়ন প্রকল্পের গুণগত মান যাচাইয়ে ইউএনও-পিআইও’র পরিদর্শন

আরিফ রববানী
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩৯৯ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদর উপজেলার সামগ্রিক অবকাঠামো উন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নিশ্চিত করতে বাস্তবায়নাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলো নিয়মিত সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা।

নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসাবে রবিবার (১মার্চ) দিনব্যাপী উপজেলার দাপুনিয়া ইউনিয়নে চলমান বিভিন্ন উন্নয়ন কাজের স্বচ্ছতা যাচাইয়ে এসব উন্নয়ন কাজ পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার প্রকল্পের কাজের অগ্রগতি ও গুণগত মান সরাসরি পর্যবেক্ষণ করেন। বিশেষ করে গ্রামীণ জনপদে টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে গৃহীত পদক্ষেপগুলো খুঁটিয়ে দেখেন।

পরিদর্শনকালে ইউএনও দাপুনিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন পাকা রাস্তা মেরামত ও গাইডওয়াল নির্মাণসহ চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি।

গুণগত মানে আপসহীন প্রশাসন: পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপী সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং কাজের মান নিয়ে কোনো প্রকার আপস করা হবে না।

তিনি বলেন, “জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সুরক্ষিত রাখা আমাদের অগ্রাধিকার। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করতে হবে যাতে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদী সুফল পায়।”

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ইউএনও-র এই ঝটিকা পরিদর্শন ও সরাসরি তদারকিকে সাধুবাদ জানিয়েছেন দাপুনিয়াবাসী। তাদের মতে, প্রশাসনের এমন নজরদারি থাকলে উন্নয়ন কাজে স্বচ্ছতা ও গতিশীলতা বজায় থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin