শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :-
রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান ভাঙ্গুড়ায় বিশ্বনদী দিবস উপলক্ষে আলোচনা ও র‍্যালী উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬ তম শাহা-দাত বার্ষিকী পালিত টাকা-পয়সা নয়, আপনাদের ভালোবাসা চাই’ চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর মুনসুর আলীর বি-রুদ্ধে অধিগ্রহনের প্রায় সাড়ে ৫ কোটি টাকা উত্তোলনের অ-ভিযোগ 

বেনাপোলে মেয়র পদে আ-লোচনায় মফিজুর রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২৮ Time View

আজিজুল ইসলামঃ
আসন্ন পৌরসভা নির্বাচন ঘিরে বেনাপোলের রাজনৈতিক অঙ্গনে নানা হিসাব নিকাশ শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে যখন তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আলোচনা চলছে, তখন মেয়র পদে অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন মফিজুর রহমান।
বর্তমানে তিনি বেনাপোল পৌর বিএনপি-এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা, দমন পীড়নের সময় অটল অবস্থান এবং সংগঠনের প্রতি ধারাবাহিক নিষ্ঠা তাকে তৃণমূল নেতাকর্মীদের কাছে আস্থার জায়গায় নিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বেনাপোল পৌর এলাকায় সাংগঠনিক ভিত্তি, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং দীর্ঘদিনের মাঠ রাজনীতির অভিজ্ঞতা এই তিনটি বিষয় মফিজুর রহমানকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে। বিশেষ করে বিগত বছরগুলোতে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে তার সক্রিয় উপস্থিতি তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে।
সম্প্রতি তিনি নিজেও জানিয়েছেন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ ও নাগরিক সেবা উন্নয়নের লক্ষ্য নিয়ে তিনি মেয়র পদে প্রার্থী হতে চান। তার এ ঘোষণা স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে নির্বাচনের চূড়ান্ত চিত্র নির্ভর করবে দলীয় মনোনয়ন, জোটগত সমীকরণ এবং মাঠ পর্যায়ের প্রচার-প্রচারণার ওপর। এখন দেখার বিষয় আলোচনার কেন্দ্রবিন্দু থেকে ভোটের মাঠে কতটা শক্ত অবস্থান তৈরি করতে পারেন মফিজুর রহমান এবং বেনাপোলের ভোটাররা শেষ পর্যন্ত কাকে তাদের আস্থার প্রতীক হিসেবে বেছে নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin