রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

আশুলিয়ায় অন্তঃসত্ত্বা নারী রুমি খাতুন নামের এক পোশাক শ্রমিককে রগ কে-টে খু-ন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪০ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের পাবনারটেক এলাকায় মোঃ হেলাল উদ্দিন মাষ্টারের টিনশেড বাড়ির ভাড়াটিয়া, পোশাক শ্রমিক ও অন্তঃসত্ত্বা মোছাঃ রুমি খাতুন (১৯)-কে হাতের রগ কেটে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। জানা গেছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) ভোর রাতে সেহরি খাওয়ার পর কোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে নিহতের মা ও ভাই অভিযোগ করেছেন। তারা দাবি করেন, রুমিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

নিহতের বাড়িওয়ালা মোঃ হেলাল উদ্দিন মাষ্টার ওরফে হেলাল ডাক্তার জানান, রুমি ও তার স্বামী বিল্লালের মধ্যে পূর্ব থেকেই দাম্পত্য কলহ ছিলো। তার ধারণা, স্বামী বিল্লালই স্ত্রীকে হত্যা করে পালিয়ে থাকতে পারেন। শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে রুমির ঘরের দরজা বাইরে থেকে সিটকিনি লাগানো দেখতে পেয়ে পরিবারের সদস্যরা দরজা খুলে ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি আশুলিয়া থানা পুলিশ-কে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে আশুলিয়া থানা-র অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানান, রুমি নামের এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। জড়িত ব্যক্তি যেই হোক না কেন, তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin