শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

৪ টি পৌরসভার আধুনিকায়নে স্থানীয় সরকার মন্ত্রীর নিকট প্রস্তাব দিলেন রাজশাহী ১ আসনের সংসদ মুজিবুর রহমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৯৫ Time View

​রাজশাহী থেকে মো: হায়দার আলী। রাজশাহী জেলার গোদাগাড়ী ও তানোর উপজেলার চারটি পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিকট ডিও (D.O.) পত্র জমা দিয়েছেন জামায়াত নেতা, রাজশাহীর ১ আসনের সংসদ অধ্যাপক মোঃ মুজিবর রহমান।

​সম্প্রতি জমা দেওয়া এই উন্নয়ন প্রস্তাবে নির্বাচনী এলাকার গোদাগাড়ী, তানোর, কাঁকনহাট, মুন্ডুমালা পৌরসভার রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতকরণ, নিরবচ্ছিন্ন পানি সরবরাহ, জনসেবামূলক অবকাঠামো নির্মাণ এবং সামগ্রিক নাগরিক সুবিধা সম্প্রসারণের বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
​স্থানীয়রা জানান, তানোর ও গোদাগাড়ী পৌরসভাগুলোতে দীর্ঘদিন ধরে পরিকল্পিত উন্নয়নের ঘাটতি রয়েছে। নতুন এই প্রস্তাবনায় গোদাগাড়ী, তানোর, মুন্ডুমালা এবং কাকনহাট—এই চার পৌরসভার দীর্ঘমেয়াদী আধুনিকায়নের রূপরেখা তুলে ধরা হয়েছে। উন্নয়নের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে জনপদগুলোর জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং আধুনিক পৌর সেবার সুবিধাগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।
​এ বিষয়ে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করে জানান, স্থানীয় সরকার মন্ত্রীর নিকট উত্থাপিত এই প্রস্তাব গোদাগাড়ী ও তানোরের উন্নয়নের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এটি বাস্তবায়িত হলে এই অঞ্চলগুলো আধুনিক ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে উঠবে।

এই উন্নয়ন পরিকল্পনা এবং দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হলে পৌরবাসী, এলাকার মানুষের ভগ্যের পরিবর্তন হবে।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin