রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোল্ড স্টোরে মা-দকের আ-খড়া, ট্যাপেনটাডলসহ গ্রে-প্তার-৭ আগৈলঝাড়ায় ট্রান্সফরমার চোরসহ নয়জন গ্রে-প্তার আমরা পুলক চ্যাটার্জী মৃ-ত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার যাত্রী নিয়ে পুকুরের মধ্যে বাস, একজনের লা-শ উদ্ধার বৃক্ষরোপণের মাধ্যমে ময়মনসিংহ সদরকে সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলা হবে শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির পৃথক অভি-যান: মা-দকসহ আ-টক ১, ৬০০ বোতল ভারতীয় সি-রাপ উদ্ধার ডিসি কাজী শহিদুল ইসলামের ম-হানুভবতা ‎পাইকগাছায় ডে-ঙ্গুতে অ্যাম্বুলেন্স হেলপারের মৃ-ত্যু ‎পাইকগাছায় পাটের চেয়ে পাটকাঠির চাহিদা বেশি ‎পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ

যশোরের চৌগাছায় লোহার পাইপ দিয়ে বড় ভাইকে পি/টিয়ে জ/খমের অ/ভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৯০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ

যশোরের চৌগাছা উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আপন বড় ভাইয়ের ওপর ছোট ভাইয়ের হামলায় গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাতের কারণে আহত ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে ভুক্তভোগী চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফুলসারা ইউনিয়নের শিবনগর গ্রামের বাসিন্দা মোঃ জহুরুল ইসলাম (৫৭) তার আপন ছোট ভাই মোঃ রিজাউলের বিরুদ্ধে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নং–৫৫৮, তারিখ: ১১ মার্চ ২০২৬। জিডি সূত্রে জানা যায়, গত ১০ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে শিবনগর গ্রামের একটি গ্রামীণ সড়কে যাওয়ার সময় পূর্ব বিরোধের জেরে অভিযুক্ত রিজাউল তাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে হাতে থাকা লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন। হামলায় তার বাম হাত ও বাম পায়ে মারাত্মক আঘাত লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত জহুরুল ইসলামকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, সেখানে তার শরীরে আঘাতের চিকিৎসা প্রদান করা হয়। হাসপাতালের নথিতে ঘটনাটি “History of Physical Assault” হিসেবে উল্লেখ করা হয়েছে। চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত রিজাউল দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে এবং প্রায়ই তাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলো। সাম্প্রতিক এই হামলার ঘটনার পর তিনি নিজের জীবন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সময় এলাকায় উপস্থিত কয়েকজন ব্যক্তি পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে জিডি নং–৫৫৮ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এদিকে এলাকাবাসীর দাবি, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘটিত এ ধরনের সহিংস ঘটনা সমাজে উদ্বেগ সৃষ্টি করছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin