শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

গোদাগাড়ীতে ৪৬২৫ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১২৭ Time View

রাজশাহী রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ ​রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এই বিশেষ বরাদ্দের আওতায় ৪ হাজার ৬২৫ জন কার্ডধারীর প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।


​এই জনকল্যাণমূলক কর্মসূচির উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ নাজমুস সাদাত রত্ন। উদ্বোধনকালে তিনি বলেন, “বর্তমান সরকার সবসময় সাধারণ মানুষের মৌলিক অধিকার ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো এই উপহার যেন প্রতিটি যোগ্য ব্যক্তির হাতে স্বচ্ছতার সাথে পৌঁছায়, আমরা সেই লক্ষে কাজ করছি।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও তদারকিতে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য)।​
মজিল হোসেন, এছাড়াও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১০ কেজি করে চাল হাতে পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেন, উপকারভোগি ডিপজল হোসেন, জানান, বর্তমান সময়ে এই চাল তাদের পারিবারিক খাদ্যের চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখবে। এ চাউল পেয়ে আমরা দারুন খুশি, ঈদের আনন্দ
উপভোগ করতে পারবে।

সরকারের এই মহতী উদ্যোগের জন্য সাধারণ মানুষ প্রধানমন্ত্রী ও প্রশাসনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের মঙ্গল কামনায় দোয়া করেন।

​মানবিক সরকারের নিরলস প্রয়াস দেশের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দেশজুড়ে এ ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালনা করে আসছে। গোদাগাড়ী পৌরসভার এই সফল বিতরণ কার্যক্রম সরকারের সেই মানবিক ও জনবান্ধব নীতিরই এক অনন্য প্রতিফলন। সুষ্ঠুভাবে চাল বিতরণ সম্পন্ন করতে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা নিরলস পরিশ্রম করছেন।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin