শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :-
ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান ভাঙ্গুড়ায় বিশ্বনদী দিবস উপলক্ষে আলোচনা ও র‍্যালী উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬ তম শাহা-দাত বার্ষিকী পালিত টাকা-পয়সা নয়, আপনাদের ভালোবাসা চাই’ চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর মুনসুর আলীর বি-রুদ্ধে অধিগ্রহনের প্রায় সাড়ে ৫ কোটি টাকা উত্তোলনের অ-ভিযোগ  পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাভার ও ধামরাইয়ে এ-সিডের ব্যাটারি গলিয়ে অবৈধ সি-সা তৈরি,পরিবেশ দূ-ষণে স্বা-স্থ্যঝুঁকি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৩১১ Time View

হেলাল শেখঃ ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় ব্যবহৃত এসিড ব্যাটারি গলিয়ে অবৈধভাবে সিসা (লেড) তৈরির কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এতে পশু-পাখিসহ স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে অভিযোগ উঠেছে।

গত এক মাসে সরেজমিনে গিয়ে জানা গেছে, সাভার, আশুলিয়া, ধামরাই ও গাজীপুরের বিভিন্ন এলাকায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী পুরাতন এসিড ব্যাটারি ভেঙে অবৈধ কারখানায় তা গলিয়ে সিসা উৎপাদন করছে। এসব কারখানায় কোনো পরিবেশগত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বিষাক্ত ধোঁয়া ও গ্যাস আশপাশের পরিবেশে ছড়িয়ে পড়ছে।

স্থানীয়দের অভিযোগ, এসব কারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাস ও বর্জ্যের কারণে এলাকায় পরিবেশ দূষণ বেড়ে গেছে। এর আগে এসিড ও সিসার বিষাক্ত গ্যাসের প্রভাবে কয়েকটি গরু ও মহিষ মারা যাওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন এলাকাবাসী। এছাড়া মানুষের মধ্যে শ্বাসকষ্ট, মাথাব্যথা ও বিভিন্ন শ্বাসতন্ত্রজনিত রোগের উপসর্গ দেখা দিচ্ছে বলেও জানান তারা।

অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি চক্র। বিষয়টি তদন্ত করে দ্রুত এসব অবৈধ কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin