শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

ক্ষেতলালে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্র/স্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৮২ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু,
স্টাফ রিপোর্টার।।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুর রউফ, থানার অফিসার ইনচার্জ ওসি মোক্তারুল আলম,সরকারি সাঈদ আশরাফুন্নেছা কলেজের ইংরেজি প্রভাষক মোঃ আমিনুল ইসলাম, ক্ষেতলাল টেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল আলী হাসান মোক্তা,পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও টেকনিক্যাল কলেজের সহকারী অধ্যাপক নাফেউল হাদী (মিঠু) প্রমুখ।

আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরীক্ষাকেন্দ্রে সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখা, নকল প্রতিরোধ, বিদ্যুৎ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, যানজট নিয়ন্ত্রণ এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

তারা অভিভাবক ও শিক্ষার্থীদের পরীক্ষাকালীন সময়ে নিয়ম-শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান এবং গুজব বা অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকার অনুরোধ করেন।
উপজেলা প্রশাসন জানায়, সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষার প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিক নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলো দায়িত্ব পালন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin