বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

পুঠিয়ায় সরকারি গভীর নলকূপ নিজ বাড়িতে নেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৯৫ Time View

 পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সরকারি বরাদ্দের একটি গভীর নলকূপ নিজ বাড়িতে স্থাপনের চেষ্টার অভিযোগ উঠেছে পুঠিয়া ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসা. রওশানারা বেগমের বিরুদ্ধে। রবিবার (২৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার বারইপাড়া গ্রামে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪–২৫ অর্থবছরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বারইপাড়া এলাকায় স্থানীয় জনগণের নিরাপদ ও বিশুদ্ধ পানির চাহিদা পূরণে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। অভিযোগ রয়েছে, রবিবার ওই নলকূপের পানির ট্যাংক খুলে ইউপি সদস্যের নিজ বাড়িতে স্থাপনের উদ্দেশ্যে গোপনে সরিয়ে বাগানে রাখা হয়।ঘটনাটি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে বাধা দেন এবং বিষয়টি পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্যের বাড়ির নিকটস্থ বাগান থেকে পানির ট্যাংকটি উদ্ধার করে উপজেলা পরিষদে নিয়ে যান।এদিকে অভিযোগের বিষয়ে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসা. রওশানারা বেগম দাবি করেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলেও জানান।ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সরকারি সম্পদ জনগণের স্বার্থেই ব্যবহার নিশ্চিত করতে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মাজেদুর রহমান (মাজদার) 
পুঠিয়া রাজশাহী। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin