শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক

নীলফামারীতে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২১৬ Time View

মোঃ হামিদার রহমান নীলফামারীঃ

“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে আজ ২৭ জুন, ২০২৬ ইং তারিখে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬  এর প্রাথমিক বাছাই পর্বের ১ম দিনের কার্যক্রম নীলফামারী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। আজ উক্ত প্রাথমিক বাছাই পর্বের প্রথম দিনে আগত সম্মানিত প্রার্থীদের শারীরিক মাপ, বুকের মাপ, বয়স এবং প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সকল সার্টিফিকেট ও আনুষঙ্গিক কাগজ পত্রাদি যাচাই বাছাই করা হয়।

নীলফামারী জেলার সুপার  ফরহাদ হোসেন খাঁন,  আজকের বাছাইপর্বে সকলের উদ্দেশ্য বলেন, বাংলাদেশ পুলিশের সকল পর্যায়ের  নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হয়। কেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়ায় যাতে কেউ কোন ধরনের প্রতারকের খপ্পরে পড়ে প্রতারিত না হয় সে জন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান।

এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল ও নিয়োগ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

আগামী (২৮ জুন ২০২৬) তারিখ শারিরীক যোগ্যতা সম্পন্ন প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা Physical Endurance Test (PET) এর ২য় দিনের কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin