বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

সুজানগরে গ্রামীণ সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক প্রশিক্ষণ ক/র্মশালা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭৩ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলায় গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালার আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।“গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক)” আরসিআইপি,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মোঃ আসাদুন্নবী। কর্মশালায় মূল আলোচক ছিলেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী শিমুল কুমার কুণ্ডু।কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, প্রকৌশলী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর পরিকল্পনার মাধ্যমে গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও টেকসই হবে। পাশাপাশি জনগণের চাহিদা ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বিবেচনায় সড়কের অগ্রাধিকার নির্ধারণ করা সম্ভব হবে। অনুষ্ঠানে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক নেটওয়ার্কের তথ্যভিত্তিক পরিকল্পনা এবং জিআইএস প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin