বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

নড়াইলে হাই কোর্টের নি/ষেধাজ্ঞা অমান্য করে জো/রপূর্বক স্থাপনা নির্মাণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭৮ Time View

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার পৌর এলাকার ৮নং ওয়ার্ডে মহামান্য হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে বিবাদী সুবাস চন্দ্র দাসের বিরুদ্ধে।
বাদী বিবেকানন্দ দাস জানান, লোহাগড়া পৌর এলাকার ৯৬ নং কচুবাড়িয়া মৌজায় বিবাদী সুবাস চন্দ্র দাসের সাথে মোট ৩৫টি দাগে ৫একর ৯৬ শতাংশ জমি নিয়ে তিনি ১৯৮৯ সালের ৩৯ নং ডিগ্রি ও ২৯ এপ্রিল ২০২৫ ইং তারিখের নিম্ম আদালতের ০৭/২০২৪ রায় বাতিল চেয়ে বিগত ২০২৫ সালের ২৮ জুলাই মহামান্য হাইকোর্টের বিচারপতি এসএম কুদ্দুস জামান’র আদালতে ২৭৯৮ নং মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। মহামান্য হাইকোর্টের বিচারপতি উক্ত মামলার আদেশে বলেন যে, ‘রুলের শুনানি চলাকালীন রুলের নিস্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে মামলার জমির দখল ও অবস্থানের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হলো’ আদেশের কপি বাদী ও বিবাদীকে ডাকযোগে পাঠানোরও নির্দেশ প্রদান করেন। বিবাদী সুবাস চন্দ্র দাস হাইকোর্টের উক্ত আদেশ অমান্য করে বৃহস্পতিবার (২৫জুন) সকাল ৮টার দিকে আর এস ১২৩৭ নং বিবাদমান দাগের ২০ শতাংশ জমির ওপর জোরপূর্বক পাকা দালানঘর ও অ-গভীর নলকুপ স্থাপনের কাজ চলমান রেখেছেন। বাদী হাইকোর্টের নিষেধাজ্ঞার বিষয়টি অবহিত করে নির্মাণ কাজে বাধাঁ দিলে বিবাদী জোরপূর্বক নির্মাণ কাজ অব্যহত রাখেন।

এ বিষয়ে জানতে চাইলে সুবাস চন্দ্র দাস বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞার বিষয়টি তিনি জানেন না।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin