বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

‎পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অ/বহিতকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭১ Time View

‎ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা) ।।
‎ পাইকগাছায় ২৮ হাজার ৬০০ শিশু কে ভিটামিন -এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ২৪ জুন বুধবার দুপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লক্ষমাত্রা নির্ধারণের বিষয়টি নিশ্চিত করা হয়। দেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এ অবহিতকরণ ও পরিকল্পনা সভার আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। মেডিকেল অফিসার ডাঃ তানভীর আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও থানার সেকেন্ড অফিসার এসআই আতিকুর রহমান। বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক রুহুল কুদ্দুস, পরিসংখ্যান বিদ জাহাঙ্গীর আলম ও প্রধান সহকারী দেবব্রত মন্ডল। সভায় গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
‎সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ বলেন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন স্বাস্থ্য বিভাগের চলমান একটি কর্মসূচি। এ কর্মসূচির আওতায় আগামী, ২৮ জুন উপজেলার ১০ টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২৮ হাজার ৬০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। যার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৪৫০ শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ১৫০ জন শিশু কে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ওই দিন সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত ২৪১ টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। কোন শিশু যাতে বাদ না যায় এজন্য উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণার ব্যবস্থা করা হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা জানান। একই সাথে তিনি বলেন দেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, শিশু মৃত্যু রোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin