বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

পীরগঞ্জে দুর্নী/তি বি/রোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭৩ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সততা ও দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং নর্থ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আরিফুল্লাহ, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, সাধারণ সম্পাদক ফজলুল হক, সদস্য মিজানুর রহমান ও মিরাজুল ইসলাম।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা ও দেশপ্রেমের চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ ও যুক্তিনির্ভর উপস্থাপনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin