
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চোখে ছানিপড়া, বিভিন্ন সমস্যা জনিত রোগের জন্য একটি ক্যাম্প পরিচালনা করা হয়েছে।
২২ জুন সোমবার সকাল সাড়ে ৮ টার সময় মক্কা চক্ষু হাসপাতাল, চাঁপাই নবাবগজ্ঞের আয়োজনে, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহযৌগিতায় ১১৫ জন রোগিকে সম্পূন্ন বিনামূল্য চিকিৎসা ও ওষুধ দেয়া হয়।
৩০ জন রোগি বাছাই করে চোখের ছানি অপারেন্সের জন্য চাঁপাইনবাবগঞ্জ মক্কা চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এ মেডিকাল ক্যাম্প দায়িত্ব পালন করেন, রাজশাহী মক্কা চক্ষু হাসপাতালের ডা. আরাফাত জামান শেখ, তাকে সহযৌগিতা করেন মেডিকেল এ্যাস্টিটেন্ট মসিউর রহমান, ক্যাম্প অর্গানাইজার হুমায়ন কবীর,
জোহরুল ইসলাম, ক্যাম্প ইনচার্জ আজিম আলী।
মক্কা চক্ষু হাসপাতালের ডা. আরাফাত জামান শেখ বলেন, রোগিগুলি খুব কষ্ট পাচ্ছেন চোখের সমস্যার কারণে। বেশ কিছু রোগিকে প্রাথমিক চিকিৎসা করে ওষুধ দিয়েছি। ৩০ জন রোগির ছানি অপারেন্সের জন্য বাঁছায় করা হয়েছে। তাদেরকে আমাদের হাসপাতালের খরচে চাঁপাইনবাবগজ্ঞ মক্কা চক্ষু হাসপালে নিয়ে গিয়ে বিনামূল্য অপারেন্স করে আবার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রেখে যাব। ৭ দিন ও ১ মাস পর ফলোআপ চেকাপ করা হবে। রোগির খাবার, ওষুধ, চশমাসহ সবকিছু ফ্রি দোয়া হবে ইনসাল্লাহ।
প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী জানান, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান স্যার স্কুলের শিক্ষার্থীদের ক্লাসের যেন কোন বিঘ্ন না ঘটে এ শর্তে চক্ষু ক্যাম্পের অনুমতি দিয়েছিলেন। ডাক্তারগণ বেশ আন্তকতার সাথে রোগি দেখেছেন। সকাল ৮ টা থেকে রোগি তার আত্নীয়স্বজন উপস্থিত হন। স্থানীয় শতাধিক রোগি উপকৃত হয়েছেন। এক পাশে একটি রুমে চিকিৎসা দেয়া হয়। ক্লাসের কোন প্রকার সমস্যা হয় নি। দরিদ্র মানুষের কথা বিবেচনা করে এধরনের ক্যাম্পে অব্যাহত রাখা উচিৎ বলে আমি মনে করি।
ক্যাম্প অর্গানাইজার হুমায়ন কবীর বলেন, প্রধান শিক্ষকসহ শিক্ষকগণ বেশ ভালভাবে সহযৌগিতা করে ক্যাম্পের কার্যক্রম সফলভবে করায় সকলকে ধন্যবাদ জানাই। অপারেন্সের ৩০ রোগিকে ফলোআপ জন্য যখন আসবো তখন আবার সাহায্য করার দাবী জানান।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।