রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

ময়মনসিংহ সদরে  কৃষি উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১১ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ সদর-এর উদ্যোগে এ কংগ্রেসের আয়োজন করা হয়। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় কর্মসূচিটি বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ময়মনসিংহের উপপরিচালক মোহাম্মদ এনামুল হক।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়রা বেগম সাথী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লায়লা ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী রাকিব উল হাফিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল হক ফারুক রেজা, সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তারিক আজিজ, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করা। পাশাপাশি দেশের কৃষিকে খোরপোষভিত্তিক চাষাবাদ থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কংগ্রেসে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং অন্যান্য অংশীজন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা কংগ্রেস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। স্টলগুলোতে উন্নত জাতের বিভিন্ন ফসল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়, যা উপস্থিত কৃষক ও অতিথিদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে ১০০ জনকে  নিম, পেয়ারাসহ বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয় এবং একই দিনে রোপা আমন মৌসুমে ৩৩০০ জন কৃষককে কৃষি প্রণোদনা হিসাবে ৫ কেজি ধানের বীজ,১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি স্যার বিতরণ কার্যক্রমের উদ্বোধন  করেন জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin