রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

বরিশালে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতাকে জেলহাজতে প্রের/ণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৩৮ Time View

কে এম সোহেব জুয়েল ঃ
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বরিশালের বাবুগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য মো. রাফিন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের ছাতিয়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও জানিয়েছেন, শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে ওসি বিস্তারিত জানাতে চাননি।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাফিন তালুকদার উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছাতিয়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম তালুকদারের ছেলে এবং সরকারি বরিশাল কলেজের ডিগ্রি শেষবর্ষের শিক্ষার্থী। তিনি (রাফিন) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বরিশালের বাবুগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য।

পরিবারের দাবি, মায়ের অসুস্থতার খবর পেয়ে রাফিন বাড়িতে এসেছিলো। পরবর্তীতে কোন মামলা ছাড়াই হয়রানিমূলকভাবে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin