বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :-
মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন

রাজশাহীর কালাই রুটি খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘দারুণ মজা’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২২৭ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি খেয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। খাবারটির স্বাদ নেওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, “দারুণ মজা!”

মঙ্গলবার বিকেলে নগরীর উপশহর নিউ মার্কেট এলাকার জনপ্রিয় খাবারের প্রতিষ্ঠান ‘রুমন কালাই হাউজ’ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তিনি কালাই রুটি তৈরির পুরো প্রক্রিয়া আগ্রহভরে পর্যবেক্ষণ করেন। নিজের মোবাইল ফোনে রুটি তৈরির ছবি ধারণের পাশাপাশি সেলফিও তোলেন।

শুধু কালাই রুটিই নয়, তিনি বেগুন ভর্তা ও রাজহাঁসের মাংস প্রস্তুতের প্রক্রিয়াও ঘুরে ঘুরে দেখেন। পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে কালাই রুটি, রাজহাঁসের মাংস ও বেগুন ভর্তা দিয়ে মধ্যাহ্নভোজ করেন।

খাওয়াদাওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, কালাই রুটি, হাঁসের মাংস ও বেগুন ভর্তার স্বাদ অসাধারণ। রাজশাহীর ঐতিহ্যবাহী এই খাবার তাঁর কাছে খুবই ভালো লেগেছে।বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ

রাষ্ট্রদূতের আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক মানুষের ভিড় জমে কালাই হাউজে। অনেকেই এক নজর দেখতে ভিড় করেন সেখানে। সফরকালে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং মার্কিন দূতাবাসের সফরসঙ্গীরাও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি কূটনীতিকদের কাছেও জনপ্রিয়তা পাচ্ছে- মার্কিন রাষ্ট্রদূতের এই সফর তারই আরেকটি উদাহরণ বলে মনে করছেন স্থানীয়রা।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin