রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

গোদাগাড়ী উপজেলায় ভূমি সংক্রান্ত পরিসেবা সংক্রান্ত শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৭২ Time View

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গেদাগাড়ীতে প্রশাসন, সুধিজন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ভূমি সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ জুন, সোমবার সিসিবিভিও’র আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহায়তায় “ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি” এর আওতায় গোদাগাড়ী উপজেলা প্রশাসন সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), তহসিলদারগণের সাথে রক্ষাগোলা নেতৃতৃন্দের “ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ভূমি সংক্রান্ত পরিসেবা প্রাপ্তির সহজ অভিগম্যতা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শামসুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। সিসিবিভিও’র উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা মো: নিরাবুল ইসলাম
নিরবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মোহা: আব্দুল মানিক, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী,
সাংবাদিক প্রতিনিধি, এবিএম কামরুজ্জামান, মো: আব্দুল বাতেন, সারোয়ার সবুজ প্রমূখ।
সিসিবিভিও’র পক্ষে কী-নোট উপস্থাপন করেন সহ সমন্বয়কারী মো: শাহাবুদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, মনিল মারান্ডী, নন্দলাল টুডু, রঞ্জিত রায়, রুবেল মুর্মু, জুলিতা মুর্মু, মারিয়া হেম্ব্রম, বাপ্পি মার্ডী, ধনাই সরেনসহ সুশীল সমাজের প্রতিনিধি উপজেলা গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী মো: আতিকুল ইসলাম।

মতবিনিময় সভায় মুক্ত আলোচনার প্রতিটি প্রশ্নের সমাধান দেন অনুষ্ঠানের সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) মো: শামসুল ইসলাম। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সমাপনী বক্তব্যে বলেন, সবাই আমরা এদেশের নাগরিক, এদেশে প্রতিটি মানুষের সমান অধিকার আছে, উপজেলা ভূমি অফিসে সেবা গ্রহণের ক্ষেত্রে কোন ধরণের সমস্যা হলে সাথে সাথে জানাবেন, খাস পুকুর লিজের ক্ষেত্রে গ্রাম ভিত্তিক লিজ দেয়া যায় কি না তা উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আলোচনা করবো।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin