রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

‎প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৭ Time View


‎পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
‎প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।
‎ক্লাবের সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক মো. আহমাদ আলী বাঁচা এবং সাবেক সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হকসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
‎সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও গণমাধ্যমের বর্তমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংবাদ পরিবেশনে নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎সভাপতির বক্তব্যে প্রকাশ ঘোষ বিধান বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার মর্যাদা সমুন্নত রাখতে হবে। পাশাপাশি অপসাংবাদিকতা রোধে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
‎সভা শেষে ক্লাবের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

‎প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin