রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

‎বাজেটের ঘাটতি পূরণ সরকারের জন্য চ্যালেঞ্জ- এমপি আবুল কালাম আজাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৭ Time View

‎ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা) ।।
‎খুলনা -৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন একটি দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং মানুষের জীবনমান কেমন হবে সেটা জাতীয় বাজেটের উপর নির্ভর করে। তিনি বলেন সরকার ২০২৫-২০২৬ অর্থ বছরে ৯লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যেখানে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা ঘাটতি দেখানো হয়েছে। বিপুল পরিমাণ ঘাটতি পূরণে বাজেটে কোন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়নি। এছাড়া বাজেটে কর থেকে রাজস্ব আয়ের যে লক্ষমাত্রা রয়েছে সেটা পুরূণ নিয়ে ও শঙ্কা রয়েছে উল্লেখ করে এমপি আবুল কালাম আজাদ বলেন বার্ষিক আয়ের উপর যে কর নির্ধারণ করা হয়েছে তা কিছুটা কমিয়ে আনলে কর দাতার সংখ্যা বাড়তো এবং তাতে রাজস্ব আয় বৃদ্ধি পেত। তিনি বাজেটের ঘাটতি পূরণে স্থানীয় পর্যায়ে আয়ের খাত সৃষ্টি এবং দেশের ধনীদের করের আওতায় আনার দরকার বলে জানান। সঠিক কোন লক্ষ এবং পরিকল্পনা না থাকায় বাজেটের ঘাটতি পূরণ সরকারের জন্য চ্যালেঞ্জ হবে উল্লেখ করে তিনি আরো বলেন সুন্দরবনের মধু বিদেশে রপ্তানি করে কোটি কোটি টাকা রাজস্ব আয় সম্ভব। স্থানীয় পর্যায়ে এ ধরনের আয়ের খাত সৃষ্টি করতে পারলে বাজেট বাস্তবায়ন সহজ হবে। তিনি ১৩ জুন শনিবার দুপুর ১২ টায় পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে “বাজেট ভাবনা ” বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ-সব কথা বলেন। প্রথম বারের মতো এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করায় অনুষ্ঠানে উপস্থিত সকলেই সংসদ সদস্য কে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বক্তারা স্থানীয় পর্যায়ে রাজস্ব আয় বাড়াতে সুন্দরবন কেন্দ্রীক পর্যটন কেন্দ্র স্থাপন, মৎস্যজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান গড়ে তোলা এবং বিনোদন কেন্দ্র স্থাপন সহ এলাকার উন্নয়ন ও আয় বাড়াতে বিভিন্ন মতামত দেন।
‎উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক।
‎ বক্তব্য রাখেন মেয়র প্রার্থী এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, অধ্যক্ষ উৎপল কুমার বাইন, অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল সাত্তার, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিএম আককাছ আলি, সাবেক সভাপতি এডভোকেট অজিত কুমার মন্ডল, মাদ্রাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বাহারুল আলম, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, মোঃ আব্দুল আলীম, আব্দুর রাজ্জাক বুলি, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, শিক্ষক তাপস কুমার দে, চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট বেলাল উদ্দিন, মাওলানা আমিনুর রহমান সিরাজী, রিয়াজুল ইসলাম ও মুজাহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin