বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

অপ/হরণের দুই ঘণ্টার মধ্যেই চুয়েট প্রকৌশলী উদ্ধার, র‌্যাব-৭ এর দ্রুত অভি/যানে আ/টক ৪

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১১১ Time View

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রামঃ

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় জঙ্গল থেকে অপহৃত কাতারপ্রবাসী চুয়েট প্রকৌশলী মো. মনিরুল হককে অপহরণের মাত্র দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার অপহরণকারীকে আটক করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, কাতারপ্রবাসী চুয়েট প্রকৌশলী মো. মনিরুল হক গত ৭ জুন সকাল আনুমানিক ১১টার দিকে চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার সাফা মোতালেব কলেজ রোডস্থ নিজ বাসা এনআর ভবন থেকে বের হয়ে নিখোঁজ হন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং তাকে উদ্ধারে র‌্যাব-৭ এর সহযোগিতা কামনা করে আবেদন জানান।

এদিকে পরিবারের কাছে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে অপহরণকারীরা জানায়, মনিরুল হক তাদের হেফাজতে রয়েছেন। তাকে জীবিত ও সুস্থ অবস্থায় ফিরে পেতে তিন লাখ টাকা মুক্তিপণ দিতে হবে বলেও দাবি করা হয়।

অভিযোগ পাওয়ার পর র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল দ্রুত গোয়েন্দা তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে বন্দর থানাধীন রেলওয়ে একাডেমির সিএইচএসডি গুদামের সামনের ডেবারপাড় এলাকার জঙ্গলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অপহৃত প্রকৌশলী মো. মনিরুল হককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে অপহরণকারী চক্রের সদস্য মো. রোহান (২০), মো. সায়েম (২৩), মো. সাদ্দাম হোসেন (২৮) ও মো. জিয়াউর রহমানকে আটক করা হয়।

র‌্যাব-৭ জানিয়েছে, নাগরিক নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারী চক্রকে আইনের আওতায় আনা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin