শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

তানোরে ভাতিজীকে ধ/র্ষণের অভিযোগে চাচা আ/টক

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১০৭ Time View

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তার চাচার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার দুপুরে ভিকটিমের স্বজন বাদী হয়ে তানোর থানায় ধর্ষণ
মামলা করেন।এদিকে মামলার পর পরই থানার সেকেন্ড অফিসার
এসআই মাসুদের নেতৃত্বে অভিযান চালিয়ে মাত্র দু”ঘন্টার মধ্যই আসামি মকবুল হোসেনকে আটক করেছেন।
অভিযুক্ত মকবুল হোসেন (৬০) উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) আড়াদিঘী গ্রামের মৃত খুশবোরের ছেলে। তিনি তিন সন্তানের জনক এবং ভিকটিমের বড় চাচা।
মামলা, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন আগে চিকিৎসার কথা বলে ভিকটিমকে তার স্বামীর বাড়ি থেকে তানোরের আড়াদিঘী গ্রামে চাচার বাড়িতে নিয়ে আসা হয়। অভিযোগ রয়েছে, গত বুধবার রাতে পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে মকবুল হোসেন ওই প্রতিবন্ধী নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন।
মামলার বাদী জানান, পরদিন ভোরে তিনি ভিকটিমের কক্ষে গিয়ে তাকে কান্নারত অবস্থায় দেখতে পান। পরে জানতে চাইলে ভিকটিম অভিযোগ করেন, তার বড় চাচা তাকে ধর্ষণ করেছেন।
ভিকটিমের স্বামী বলেন, তার স্ত্রীকে চিকিৎসার কথা বলে নিয়ে যাওয়া হয়েছিল। বাড়িতে ফিরে আসার পর থেকে সে কান্নাকাটি করছিল। পরে ঘটনার কথা জানতে পারি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
ভিকটিমের সৎ ভাই বলেন, চিকিৎসার জন্য নিয়ে গেলেও তার কোনো চিকিৎসা করানো হয়নি। পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তারা জানতে পেরেছেন।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় একজনকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানোর প্রস্তুতি চলছে। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin