বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

দুর্নী/তিমুক্ত ও বৈষ/ম্যহীন দেশ গঠনে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে- এনসিপি নেতা এড মাহবুব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১২২ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ ও ইসলামী আদর্শে ভিত্তিক দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আলেম সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা কমিটির আহবায়ক ও মানবাধিকার কর্মী বিশিষ্ট আইনজীবী এডভোকেট এটিএম মাহবুব উল আলম।

বৃহস্পতিবার(৪জুন) বিকেল ৫ টায় ময়মনসিংহ নগরীর কাচারি রোডস্থ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জেলা কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে আলেম সমাজের অধিকার ও ন্যায়ের পক্ষে কাজ করার লক্ষ্যে গঠিত আলেমদের সংগঠন ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা শাখার নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভায়
প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল ওলামা এলায়েন্স নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এসময়
তিনি দেশ ও জাতির কল্যাণে আলেম সমাজকে সব সময় ঐক্যবদ্ধ থাকার গুরুত্বারোপ করেন।এডভোকেট মাহবুব উল আলম ইসলামী শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি এবং উম্মাহর জন্য ক্ষতিকর বক্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা এনসিপির সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন।

ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর সভাপতি মাওলানা আতিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিব জেহাদির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা জুনায়েদ আহমেদ, মাওলানা আকরাম হোসেন, এনসিপির মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ তারিক হোসেন, জেলা যুব শক্তির আহ্বায়ক ফয়সাল ফার্ণিম,এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক ইন্জিনিয়ার শহিদুল ইসলাম সহ স্থানীয় অন্যান্য বিশিষ্ট আলেমগণও বক্তব্য রাখেন।

এনসিপি নেতা এডভোকেট এটিএম মাহবুব উল আলম
আরও বলেন, আলেমদের আল্লাহ রাব্বুল আলামীন শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। এসময় আলেম সমাজকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ও ন্যায়-ইনসাফ এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনে অগ্রসৈনিক হিসেবে ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে ৫১ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ জেলা ওলামা এলায়েন্স কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচছায়
বরণ করেন জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin