বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :-
মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন

হবিগঞ্জে বিজিবির পৃথক অ/ভিযানে ২৪ লাখ টাকার চো/রাই পণ্য ও মা/দক জ/ব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৯৭ Time View

মশিউর রহমান,
হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৪ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, মদ, বিয়ার, গাঁজা ও বাংলাদেশি মশার কয়েল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৭ ও ২৮ মে জেলার চুনারুঘাট উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির বাল্লা বিওপির টহলদল গত মঙ্গলবার রাতে চুনারুঘাট উপজেলার খোয়াই নদী এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১৯৬৫ এম থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নদীতে ভাসমান একটি বড় পলিথিনের পোটলা উদ্ধার করা হয়। পরে পোটলাটির ভেতর থেকে ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও বিয়ার জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ২২ লাখ ৪৭ হাজার ৭৫০ টাকা।
এদিকে আজ বৃহস্পতিবার সকালে সাতছড়ি বিওপির সদস্যরা গারোটিলা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেন। এর আগে বুধবার সন্ধ্যায় একই এলাকায় অভিযান চালিয়ে ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দ করা এসব মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া বুধবার বিকেলে সিন্দুরখান বিওপির সদস্যরা সাগরের ঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬৬০ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল জব্দ করেন। যার আনুমানিক মূল্য ৫২ হাজার ৮০০ টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মদ, গাঁজা ও বিয়ার আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং শাড়ি, থ্রি-পিস ও মশার কয়েল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin