রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

পাইকগাছায় ঘুর্ণি/ঝড় ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া ” সাগর পাড়ের জীবন যু-দ্ধ ” অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩১ Time View

ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা) ।।

পাইকগাছায় ঘুর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া ” সাগর পাড়ের জীবন যুদ্ধ ” অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি ( ডব্লিউ এফ পি) এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঘুর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচি কে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করণ কর্মসূচির আওতায় ২৪ মে রোববার বিকালে উপজেলার সোলাদানার সরদার আবু হোসেন কলেজ মাঠে সোলাদানা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ মাঠ মহড়ার আয়োজন করে। সোলাদানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার এএসআই রাসেল, ইউপি সদস্য আজিজুর রহমান লাভলু, আবুল কালাম আজাদ, শেখর কুমার ঢালী, আবু সাঈদ মোল্লা, শফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, প্রবীর কুমার গোলদার, নাসিমা বেগম, আসমা বেগম, নাসিমা বেগম, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সুশীলনের উপজেলা সমন্বয়কারী আয়ুব আলী, জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সিপিপি টিম লিডার সহ অন্যান্য অতিথি বৃন্দ।

মাঠ মহড়া অনুষ্ঠানে অদিতি নাট্য সংস্থা ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান ব্যবস্থাপনার উপর ঘন্টাব্যাপী ” সাগর পাড়ের জীবন যুদ্ধ ” নাট্য পরিবেশনা করেন। অদিতির শিল্পী এবং কলা কুশলীরা গান এবং নাট্য পরিবেশনার মাধ্যমে ঘূর্ণিঝড় মোকাবিলায় দুর্যোগ পূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী করণীয় সম্পর্কিত বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সহ বিভিন্ন প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবকদের দায়িত্ব, প্রস্তুতি এবং করণীয় সম্পর্কিত বিভিন্ন বিষয় পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয়। এলাকার হাজারো নারী পুরুষ মাঠ মহড়া অনুষ্ঠান উপভোগ করেন। এ ধরনের পরিবেশনার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি সহ ঘুর্ণিঝড় মোকাবিলায় দুর্যোগের ঝুঁকিতে থাকা মানুষের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin