রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :-
শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ‎সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভি/যানে নিরীহ পরিবারের উপর হাম/লাকারী ২ জন আ/টক বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন প্রতিমন্ত্রী আজাদ ময়মনসিংহ সদরে ৩ হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ

চর নিলক্ষিয়া ইউনিয়নে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাউল পেয়ে খুশী ২৬২৮ জন হ/তদরিদ্র

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩৯ Time View

আরিফ রববানী,ময়মনসিংহ।।
ময়মনসিংহের সদর উপজেলার ৭নং চর নিলক্ষিয়া ইউনিয়নে পবিত্র ঈদুল ঈদুল আযহা উপলক্ষে সরকারের বিশেষ বরাদ্ধ ভিজিএফ কর্মসূচির আওতায় ঈদের আগে ১০কেজি করে সিজিএফ চাউল পেয়ে হাসি ফুটেছে ইউনিয়নের ২হাজার ৬শত ২৮জন অসহায় দরিদ্র মানুষের মাঝে।

শনিবার (২৩মে) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহায়তায়, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায়,উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং ইউনিয়ন পরিষদের এর সুষ্ঠু ব্যাবস্থাপনায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নের ২৬২৮টি (২হাজার ৬শত ২৮ জন) অসহায় দরিদ্র উপকারভোগী পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে মোট ১৩,২৮০ মেট্রিক টন চাউল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পন্ন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা হাবিবউল্লাহ। বিতরণ কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করণে দায়িত্ব পালন করেন ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ফিজিও থেরাপিস্ট মোঃ গোলাম মোস্তফা সহ ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

যথাযথ সরকারী বিধি মেনে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ওয়ার্ড ভিত্তিক এ চাউল বিতরণ কর্মসুচীর প্রশংসা করেন উপস্থিত সকলে।

ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা আইসিটি কর্মকর্তা হাবিবউল্লাহ বলেন, অসহায় দরিদ্র পরিবারকে ভিজিএফ চাউল দেওয়াসহ যেকোন সহযোগিতা প্রদানে বর্তমান সরকারের নির্দেশনা মোতাবেক জনগণের পাশে সদর উপজেলা প্রশাসন আছে এবং আগামীতেও থাকবো। সরকারের মানবতার উপহার হিসেবে ইউনিয়নের ২হাজার ৬শ ২৮জন জনঅসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ প্রকল্পের আওতায় ১০ কেজি করে চাউল সহায়তা প্রদান প্রদান করা হয়েছে। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচী সফল করতে পারায় তিনি ইউনিয়নবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin