রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :-
ময়মনসিংহ সদরে ৩ হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ আমেরিকায় ট্রাক চা/পায় বাংলাদেশী ব্যবসায়ী নিহ/ত ফেসবুকে মি/থ্যা তথ্য ও অ/পপ্রচারের তীব্র প্রতি/বাদ জানালেন প্রবাসী রাজ্জাক বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান

তারাগঞ্জে ‘কালেক্টরেট কব/রস্থান ও ঈদগাহ’ উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪৩ Time View

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুরে নবনির্মিত ‘কালেক্টরেট কবরস্থান ও ঈদগাহ’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২৩ মে) অনুষ্ঠানের মাধ্যমে এই কবরস্থান ও ঈদগাহ ফলক উন্মোচন করা হয়।
একই সাথে অনুষ্ঠানের অংশ হিসেবে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে ঢেউটিন, আর্থিক সহায়তার চেক এবং শারীরিক প্রতিবন্ধী ও চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবরস্থান ও ঈদগাহের ফলক উন্মোচন এবং অসহায় মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম সীড কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান কৃষিবিদ মোহাম্মদ মাসুম।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) খৃষ্টফার হিমেল এবং তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, ভূমির দাতা সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সুপ্রিম সীডের এই মহৎ উদ্যোগের তীব্র প্রশংসা করেন। তিনি বলেন, “স্থানীয় মানুষের ধর্মীয় ও সামাজিক প্রয়োজনীয়তা মেটাতে এই ঈদগাহ ও কবরস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এই ধরনের মানবিক সহায়তা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।” এই কল্যাণকর কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।অনুষ্ঠানটির শেষ অংশে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে অত্র অঞ্চলের মানুষের সুখ, সমৃদ্ধি এবং মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin