সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির আলোচনা সভা অ/নুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪৮ Time View

মোঃ শহীদুল ইসলাম ।।
বিশেষ প্রতিবেদকঃ

সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র অনুমোদিত কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা নগরীর খুলশী থানাধীন ফয়েজ লেক এলাকার নুরিয়া মাদ্রাসা গলির ৪ নম্বর সড়কে দৈনিক সংবাদ প্রতিদিন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিব্বির আহমেদ ওসমান। সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও গণমাধ্যম ব্যক্তিত্ব নুরুল আবছার তৌহিদ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতেই দেশের প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা, নির্যাতিত ও কারাবন্দি সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি এবং সাংবাদিক সমাজের নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আবছার তৌহিদ বলেন, “সাংবাদিকরা কোনো রাজনৈতিক দলের নয়, তারা দেশ ও জাতির বিবেক। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের কলম সবসময় সোচ্চার থাকতে হবে। একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমই রাষ্ট্র ও সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকদের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে। তাই সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। সাংবাদিক সমাজ শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হবে।”

সভায় সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, “সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম, সাংগঠনিক সম্প্রসারণ এবং সাংবাদিক কল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বৃহত্তর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

সভাপতির বক্তব্যে শিব্বির আহমেদ ওসমান বলেন, “ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম একটি অরাজনৈতিক, পেশাদার ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত মানোন্নয়ন ও মানবিক সহায়তায় সংগঠন সবসময় পাশে থাকবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ সংগঠনকে দেশের অন্যতম শক্তিশালী সাংবাদিক প্ল্যাটফর্মে পরিণত করা সম্ভব।”

তিনি আরও বলেন, “সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সত্য প্রকাশের সাহস, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করাই একজন প্রকৃত সাংবাদিকের পরিচয়।”

সভায় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্য বৃদ্ধি, প্রশিক্ষণ কর্মশালা, সাংবাদিক কল্যাণ তহবিল গঠন এবং সাংগঠনিক সম্প্রসারণ বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রস্তাব গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রেজাউল করিম ও জামাল চৌধুরী বিপ্লব, যুগ্ম সম্পাদক মো. ইমাম হোসেন জীবন, মো. মানিক, মো. সেলিম উদ্দিন ও এম এ নাঈম, সহ-সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, অর্থ সম্পাদক মো. মোশারফ হোসেন মাসুদ, দপ্তর সম্পাদক আমান উল্লাহ আমান, জনকল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন জয়, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোলায়মান, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইয়ার রহমান আনান, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়সাল আলম সাগরসহ কার্যকরী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো. ওয়ালী উল্লাহ চৌধুরী, রিয়াজ উদ্দিন, মো. মনির হোসেন, এম এ মাহমুদ হায়দার জীবন এবং সাংবাদিক তাবান্না বিনতে শুভ নুহা প্রমুখ।

পরিশেষে সভাপতি উপস্থিত সকল নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin