রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

সুজানগর পৌর বাজারে দিনের আলোয় দুটি মোবাইলের দোকানে দু/র্ধর্ষ চু/রি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৩ Time View

এম এ আলিম রিপন, সুজানগর : দিনের আলোতে সুজানগর পৌর বাজারের ভিভো শোরুম ও এফ আর ইলেকট্রনিক্স এর দোকানে চুরির ঘটনা ঘটেছে। এসময় সংঘবদ্ধ চোর দল দুটি দোকান থেকে বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন, মূল্যবান মালামালসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের।
বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সুজানগর পৌর বাজারের কাশেম প্লাজা ও রেজা কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে পাঁচটার দিকে ৬/৭ জনের একদল সংঘবদ্ধ চোর দল আসে। পরে তারা প্রথমে দোকানগুলোর শাটারের তালা কাটে। পরবর্তীতে একজন করে দুইজন দুটি দোকানে প্রবেশ করে এবং বাকিরা দোকানগুলোর বাইরে অবস্থান করে। যা সিসি ফুটেজে সকল তথ্য সংরক্ষিত রয়েছে।
এদিকে সুজানগর পৌর বাজারের প্রাণকেন্দ্রে ও বাজারের প্রধান সড়কের পাশে অবস্থিত দুটি দোকানে দিনের আলোয় এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় শঙ্কিত ব্যবসায়ীরা। প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি তাদের।স্থানীয় ভিভো শোরুমের কর্ণধার মতিয়ার রহমান মধু ও এফ আর ইলেকট্রনিক্সের কর্ণধার ফারুক হোসেন জানান, সকাল সকাল দিনের আলোতে এতো বড় চুরি, যা আমাদের ব্যাপক আর্থিক ক্ষতি করে দিয়েছে।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোরদলকে শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin