বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :-
রুফটপ সোলার স্থাপনে দ্রুত প্রস্তাবনা পাঠাতে কর্মকর্তাদের প্রতি আ-হ্বান ডিসির অ-স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ময়মনসিংহে হোটেল মালিককে জরি-মানা করলেন ইউএনও কালকিনির ভূরঘাটা বাজারে ব্র্যাক ব্যাংকের এ‌জেন্ট ব‌্যাং‌কিং নতুন শাখার শুভ উদ্ধো-ধন বানারীপাড়ায় চিকিৎসকের স্ত্রীর সা-হসীকতায় হাতেনাতে চো-র আটক মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের বি-রুদ্ধে নানা অ-নিয়মের অভিযোগ গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বি-ভ্রান্তিকর তথ্য ও অ-পপ্রচার রোধে ম-তবিনিময় সভা অনুষ্ঠিত মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা

আশুলিয়ার জামগড়া হাউজিং এলাকায় দুই ভাইকে গু/লি করে হ/ত্যার চেষ্টা, পুরো এলাকাজুড়ে আ/তঙ্ক

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৩৪ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া ছয়তলা ইস্টার্ন হাউজিং মাঠ, পল্লী বিদ্যুৎ অফিসের পিছনে বাসার সামনে বসে থাকা দুই ভাইকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। গুলিবিদ্ধরা হলেন শিপন (৩৫) ও ইসমাইল (৪০)। স্থানীয়দের ভাষ্যমতে, তারা সম্পর্কে দুই ভাই।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার (১৯ মে ২০২৬ইং) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে তিনটি মোটরসাইকেলে করে আসা ৫-৬ জন সন্ত্রাসী হঠাৎ করে দুই ভাইকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দুই ভাই। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, গুলিবিদ্ধ শিপন এর ভাই ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

আশুলিয়ায় আবারও গুলির ঘটনার বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদ জানান, “আমাদের ক্যাম্পে যানবাহনের সংকট রয়েছে। তারপরও যেকোনো সময় গুলাগুলি বা সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করি। আজকের ঘটনায় দুই ভাইকে কারা গুলি করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin