সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভূমিসেবা মেলা উপলক্ষ্যে জ-নসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৫ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম,তেতূলিয়া প্রতিনিধিঃ “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষ্যে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুর আড়াই টার দিকে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলার আয়োজন করা হয়।

উপজেলায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ আল আরিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান, উপজেলা আইসিটি অফিসার (সহকারী প্রোগ্রামার) নবীউল কারিম সরকার, উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার গোলাম মোস্তফা, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন, উপজেলা সমবায় অফিসার মো. মামুনুর রশিদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিঠুন কুমার রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার, উপজেলা কানুনগো মো. জহিরুল ইসলাম, নাজির কাম ক্যাশিয়ার আবু নায়েম লেমন প্রমূখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দসহ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ডিজিটাল ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের ভোগান্তি কমানো, ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ এবং স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। ভূমি সেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত নানা সেবা ও তথ্য সহজে পাচ্ছেন বলেও তারা উল্লেখ করেন। মেলার বিষয়টি সহজেই যেন সাধারণ মানুষ জানতে পারে এ জন্য উপস্থিত সকলকে গ্রাম পর্যায় জানিয়ে দেওয়ার আহবান করা হয়।

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin