সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

চারঘাটে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৬ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

চারঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। মঙ্গলবার (১৯ মে) সকালে সারা দেশে একযোগে ভার্চুয়ালি এই মেলার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় রাজশাহীর চারঘাট উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই মেলার আনুষ্ঠানিক সূচনা ঘটে।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান এর সভাপতিত্বে ভূমিসেবা মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট মডেল থানার (ওসি) আব্দুল মালেক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাহেদুল ইসলাম, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে ও হয়রানীমুক্ত ভাবে পৌঁছে দেওয়া। ডিজিটাল ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে এখন ঘরে বসেই মানুষ ভূমির বিভিন্ন সেবা পাচ্ছেন। এই মেলার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

মেলাটি আগামী ২১ মে (বৃহস্পতিবার) পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে চারঘাটের সকল নাগরিককে মেলায় এসে প্রয়োজনীয় সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin