সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

বরগুনার তালতলীতে ভূমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলো/চনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩১ Time View

মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলী উপজেলায় ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেলা উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে ভূমি অফিস প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা ডিজিটাল ভূমিসেবার বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন এবং সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সহজে সেবা পেতে পারেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আধুনিক ও স্মার্ট ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন, তালতলী ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আফজাল হোসেন, তালতলী উপজেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি জালাল পিয়াদা, সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরাজী মোঃ ইউনুছ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাওলাদার মোঃ নাসির উদ্দিন, উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মংচিন থান
বরগুনা প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin